×

আন্তর্জাতিক

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

ছবি: সংগৃহীত

ঝোড়ো আবহাওয়ার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ উৎসব। আবহাওয়া প্রতিকূল হওয়ায় পূর্বনির্ধারিত বেশ কিছু সংগীতানুষ্ঠান, আতশবাজি প্রদর্শনী ও আকাশের বিমান মহড়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণও সংক্ষিপ্ত করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

জানা যায়, ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস বা কোয়ার্টার-সেঙ্কেনিয়াল উদযাপনে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিলো। তবে আকস্মিক ঝড়, ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উৎসবের জাঁকজমক অনেকটাই ম্লান হয়ে যায়।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ সতর্কতা জারির পর জননিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের একাধিক বড় বড় উন্মুক্ত সংগীতানুষ্ঠান ও প্যারেড বাতিল করা হয়।

স্বাধীনতা দিবসের প্রধান আকর্ষণ নৈশকালীন আতশবাজি প্রদর্শনী (Fireworks) অনেক জায়গায় স্থগিত বা সময় পরিবর্তন করতে হয়েছে। এছাড়া আকাশে মার্কিন বিমানবাহিনীর যে বর্ণিল মহড়া (Flyover) হওয়ার কথা ছিল, মেঘলা আকাশ ও কম দৃশ্যমানতার কারণে তাও বাতিল করা হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বনির্ধারিত দীর্ঘ ভাষণটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয় হোয়াইট হাউস। বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উন্মুক্ত মঞ্চের পরিবর্তে সংক্ষিপ্ত পরিসরে বা কঠোর নিরাপত্তার মধ্যে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

দীর্ঘদিনের প্রতীক্ষিত এই উৎসব দেখতে আসা লাখ লাখ মানুষ ও পর্যটকরা বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েন। অনেককে মাঝপথেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর

জুনে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

জুনে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে বড় ভোগান্তি

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে বড় ভোগান্তি

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App