×

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

কুয়েত ও বাহরাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

ছবি: সংগৃহীত

কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে আবারো হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবারের ধারাবাহিকতায় বুধবার রাতেও এই দুই দেশের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালের দিকে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাদ্যম আইআরআইবি।

আইআরজিসি’র বরাত দিয়ে সংবাদমাদ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতেই পরিচালনা করা হয়েছে এই হামলা।’

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের প্রথম পর্যায় হিসেবে আইআরজিসির নৌ এবং অ্যারোস্পেস বাহিনীর যোদ্ধারা কুয়েতের আরিফান এবং আল আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর এবং শেখ ইসা ঘাঁটিতে একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশন পরিচালনা করেছে। ইরানজুড়ে শত্রুপক্ষের হামলার মাত্র কয়েক ঘণ্টা পরেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

আরো বলা হয়েছে, “যদি শত্রুপক্ষ ফের এমন আগ্রাসন চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটিগুলোতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।”=

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীভাঙনে গাইবান্ধায় বাড়ছে দুর্ভোগ,  বিলীন ২০০ বাড়ি

নদীভাঙনে গাইবান্ধায় বাড়ছে দুর্ভোগ, বিলীন ২০০ বাড়ি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App