×

আন্তর্জাতিক

তৃতীয় দফায় মার্কিন হামলায় কাঁপলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম

তৃতীয় দফায় মার্কিন হামলায় কাঁপলো ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার জবাবে, ইরানে তৃতীয় দফায় আবারো রাতভর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, আলোচনার পথ এখনো খোলা রয়েছে।

ইরান জানিয়েছে, অননুমোদিত পথে চলাচলকারী একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার শিকার জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে। নভেম্বরের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।

ইরান বলেছে, বেশ কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে।

আইআরজিসি জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা হামলা শুরু করে। ইরান তাদের বিবৃতিতে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইজারল্যান্ডকে রুখে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে রুখে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালেই ভেঙে গেল আর্লিং হালান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন

কোয়ার্টার ফাইনালেই ভেঙে গেল আর্লিং হালান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন

তৃতীয় দফায় মার্কিন হামলায় কাঁপলো ইরান

তৃতীয় দফায় মার্কিন হামলায় কাঁপলো ইরান

আজও থামছে না বৃষ্টি, ৫ জেলায় পাহাড় ধসের ঝুঁকি

আজও থামছে না বৃষ্টি, ৫ জেলায় পাহাড় ধসের ঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App