×

আন্তর্জাতিক

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

ছবি: সংগৃহীত

ইরানে এক রাতেই ১৪০টি স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটি ইরানের ওপর মার্কিন বাহিনীর তৃতীয় দফার বড় ধরনের হামলা।

রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ‘ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে’ তারা ইরানের ওপর তৃতীয় দফার হামলা সম্পন্ন করেছে।

সেন্টকম জানিয়েছে, এ দফায় প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা হ্রাস করতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। এতে সপ্তাহজুড়ে তিন দফায় ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

সেন্টকম বলেছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী ৪০ কোটি ব্যারেল তেলসহ বিভিন্ন পণ্য বহনকারী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সহায়তা করেছে।

সূত্র: আল জাজিরা 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App