×

আন্তর্জাতিক

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ডে কেয়ার সেন্টারে হামিশ টেইট নামে এক কর্মীর বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানির ভয়াবহ অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৬ বছর ধরে ওই ডে কেয়ারে কর্মরত থাকা এই ব্যক্তির বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৩২৯টি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ১৬ বছর ধরে একাধিক ডে কেয়ারে কাজ করছিলেন। তার বিরুদ্ধে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। গত বছরের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আনা হয়। এ সময় ভুক্তভোগী শিশুদের শনাক্তকরণ ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে পুলিশের চাওয়া আদালতের পূর্বতন নিষেধাজ্ঞা বা আদেশটি প্রত্যাহার করা হয়।

অভিযুক্ত হামিশের বিরুদ্ধে শিশু নির্যাতনমূলক সামগ্রী তৈরির ১৬২টি এবং অনুমতি ছাড়া গোপনে ব্যক্তিগত কার্যকলাপের ভিডিও ধারণের ৮১টি অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী ১২১টি পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া আরও ২২ জন ভুক্তভোগীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) ভারপ্রাপ্ত কমান্ডার লিউক নিডহ্যাম বলেন, ‘যেকোনো ধরনের শিশু যৌন নির্যাতনই মর্মান্তিক ও ভয়াবহ। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যখন দেখভালের দায়িত্বে থাকা কোনো বিশ্বস্ত ব্যক্তি হন, তখন বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।’

টেইট ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিডনির ৬২টি প্রাথমিক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন। তবে পুলিশ বলছে, তিনি মূলত শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলে কাজ করতেন। চারটি ডে কেয়ার এবং নিজের ব্যক্তিগত ব্যবসাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে এসব অপরাধ সংঘটিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বছরের জুন মাসে প্রথম টেইটের অবৈধ অনলাইন কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর সিডনির বাইরে গ্লোসোডিয়ায় তার একটি বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশু নির্যাতনের প্রমাণ উদ্ধার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ডে কেয়ার সেন্টারে শিশু নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় অস্ট্রেলিয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

এর মধ্যে অ্যাশলি পল গ্রিফিথের মামলাটি অন্যতম। তিনি ২০২৪ সালে কুইন্সল্যান্ড ও বিদেশের শিশু পরিচর্যা কেন্দ্রগুলোতে ২০ বছর ধরে সংঘটিত ৩০৭টি অপরাধের কথা স্বীকার করেছিলেন।

এ ছাড়া গত বছর ডে কেয়ার সেন্টারে সংঘটিত কয়েক ডজন শিশু নির্যাতনের অভিযোগে জোশুয়া ডেল ব্রাউনকে অভিযুক্ত করা হয়। এরপর পুলিশ ভিক্টোরিয়ার ১,২০০-এর বেশি শিশুকে যৌনরোগের পরীক্ষা করানোর আহ্বান জানায়।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App