×

আন্তর্জাতিক

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাতে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের অনুষ্ঠানকে প্রেসিডেন্ট হিসেবে নিজের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে সিএনএন।

বুধবার (২২ জুলাই) নিহত সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ডোভার বিমানঘাঁটির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, দেশের জন্য জীবন উৎসর্গ করা সেনাদের প্রতি সম্মান জানাতেই তিনি সেখানে যাচ্ছেন।

ট্রাম্প বলেন, “আমরা আমাদের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা সত্যিকারের বীর। তারা সবাই বিশ্বাস করতেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের অনুষ্ঠান তাঁর জন্য সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি। তবে দেশের জন্য আত্মত্যাগকারী সেনাদের প্রতি সম্মান জানাতে এই দায়িত্ব পালন করতেই হয়।

নিহত সেনাদের স্বজনদের সঙ্গে সাক্ষাতে কী বলবেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তাদের জানাবেন যে যুক্তরাষ্ট্র তাদের ভালোবাসে এবং তাদের সন্তানদেরও সম্মান করে। তাঁর ভাষায়, পরিবারের কাছে তারা কেবল সেনাসদস্য নন, তারা তাদের প্রিয় সন্তান। এ বিষয়ে কোনো রাজনৈতিক বিবেচনা নেই।

বুধবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা চার সেনার মধ্যে তিনজন জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হন। অপর সেনাটি উত্তর ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে প্রাণ হারান।

সেনাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, ঘটনাটি এখনও তদন্তাধীন। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে। তাঁর দাবি, দেশটি ইতোমধ্যেই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App