×

আন্তর্জাতিক

আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৬১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:১২ পিএম

আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৬১

ছবি: সংগৃহীত

আসামের বন্যা প্রস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে । এই মাসের শুরুতে দেখা দেওয়া বন্যায় গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আরো পড়ুন: ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার (২৫ জুলাই) আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে নতুন করে তিনটি জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে কেবল চড়াইদেও জেলাতেই ৭ জন প্রাণ হারিয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যাকবলিত অঞ্চলের পরিস্থিতি আশঙ্কাজনক উল্লেখ করে জানান যে বর্তমানে দুই হাজারের বেশি গ্রামের প্রায় ১১ লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 রাজ্যের নদ-নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিংবা বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে সবকটি উদ্ধারকারী টিমকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App