×

যুক্তরাষ্ট্র

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:২৮ এএম

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং তেহরানও আলোচনার প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।

সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তারা আলোচনাকে আরো গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কেন এমন হচ্ছে, সেটি সম্ভবত সবার কাছেই পরিষ্কার।’

আরো পড়ুন : লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। তার দাবি, অভিযান হলে সেটি ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় পরিসরের হতে পারে।

ট্রাম্প বলেন, বড় ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছে এবং এ ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান অনুমোদন করা হয়নি। পাশাপাশি এ বিষয়ে সেনাবাহিনীকেও এখন পর্যন্ত কোনো নতুন নির্দেশ দেওয়া হয়নি। তাই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা চললেও সিদ্ধান্তের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App