×

আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচি ২০২৩ সালের একই দিনে ইমরান খানের গ্রেপ্তারের বর্ষপূর্তি উপলক্ষে পালন করা হয়।

এর আগে পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম সংবাদমাধ্যম ডনকে জানান, পেশাওয়ারে বড় জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের অন্য তিনটি প্রদেশে স্থানীয় ও আঞ্চলিক নেতাদের নেতৃত্বে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তবে কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে এবং কোনো ধরনের সহিংসতা হবে না বলেও তিনি জানান।

এদিকে পাঞ্জাব প্রদেশে বিক্ষোভকে কেন্দ্র করে পিটিআইর ২০ জনের বেশি কর্মীকে আটক করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে লাহোরে দলীয় নেতাকর্মীদের বড় জমায়েত দেখা যায়। পরে সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভের দিন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহেও নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহের জন্য বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগে থেকে সরকারি অনুমতি নিতে হবে। একই বিধিনিষেধ বিদেশি গণমাধ্যমের হয়ে কর্মরত পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App