×

আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ছবি : সংগৃহীত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, বেসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং পারমাণবিক জ্বালানি খাত নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে আগামী এক বছরে দেশের ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি। একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, আধুনিক বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানো এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেন।

১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ

ভারতের তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন মোদি। আগামী এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ে প্রশিক্ষিত করার জন্য সরকার কাজ করবে বলে জানান তিনি।

আরও পড়ুন: পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

তার প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে ভারতের তরুণরা এআই খাতে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইন কোচিং

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন মোদি।

তিনি বলেন, কোচিংয়ের ব্যয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করে। এ কারণে ডিজিটাল অবকাঠামো, দক্ষ শিক্ষক ও প্রযুক্তির ব্যবহার করে তরুণদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনামূল্যের অনলাইন কোচিং ব্যবস্থা গড়ে তোলা হবে।

আরও পড়ুন: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী

এতে কোচিংয়ের পেছনে পরিবারের ব্যয় কমার পাশাপাশি অভিভাবকেরা সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

আধুনিক বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা

পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি ও জরুরি সংকট মোকাবিলায় আধুনিক বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী।

আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সঙ্গে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্ত করা হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সংকট মোকাবিলায় সক্ষম একটি বড় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

৫ থেকে ১৫ বছরের শিশুদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ

ক্রীড়াঙ্গনে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন মোদি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিকে ভারতের অন্তত তিন-চতুর্থাংশ ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে। বর্তমানে অলিম্পিকে প্রায় ৪০টি ক্রীড়া বিভাগে ৩৫০টির মতো ইভেন্ট থাকলেও অনেক ইভেন্টে ভারত অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না।

নতুন কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্ভাবনাময় শিশুদের চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তাদের ভবিষ্যতে বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত শক্তিশালী দাবিদার বলেও উল্লেখ করেন মোদি। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়টিও ভাষণে তুলে ধরেন তিনি।

বাড়ানো হবে সেমিকন্ডাক্টর উৎপাদন

ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্ব তুলে ধরে এ খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান মোদি।

আরও পড়ুন: ‘সম্পর্কে থাকাকালে ওজন কমে, বমিও হতো’

ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম, পরিবহনসহ আধুনিক বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে চিপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

মোদি জানান, ভারতে এরই মধ্যে তিনটি বড় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপিত হয়েছে এবং সেখান থেকে রপ্তানির জন্য উৎপাদনও শুরু হয়েছে। আগামী ৭ থেকে ৮ বছরে আরও পাঁচ থেকে আটটি সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে পারে বলেও জানান তিনি।

২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যও ঘোষণা করেছেন মোদি।

তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

চলতি দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ বছর ভারত দ্রুত প্রজননশীল পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এটি পারমাণবিক জ্বালানিতে ভারতের স্বনির্ভরতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী

শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App