×

জাতীয়

শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিজেদের প্রাপ্য অর্থ পেতে শিক্ষকদের ঘুষ দিতে হলে কিংবা অফিসে অফিসে ঘুরে হয়রানির শিকার হতে হলে সেটি শুধু শিক্ষকদের ভোগান্তি নয়, বরং জাতি হিসেবে আমাদের দীনতা ও হীনতার প্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা নীতি, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে লাখো-কোটি শিক্ষার্থীকে গড়ে তোলেন। অথচ সেই শিক্ষকদেরই যদি নিজেদের প্রাপ্য অর্থ পেতে ঘুষ দিতে হয় বা বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়, তাহলে তা শুধু তাদের হয়রানি নয়, জাতি হিসেবে আমাদের দীনতা ও হীনতাকেই তুলে ধরে।

তিনি জানান, অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘ চার বছর পর সরকারি দুটি তহবিলে জমা থাকা অর্থের একটি অংশ ফেরত পেয়েছেন।

এই দুটি তহবিলের মধ্যে রয়েছে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘অবসর সুবিধা বোর্ড’। প্রধানমন্ত্রী বলেন, এসব তহবিলে জমা থাকা অর্থের একটি উল্লেখযোগ্য অংশ পাওয়ায় ৭০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তা কমেছে।

শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তার চালু করা ‘শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ’ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মডেল হিসেবে অনুসরণ করা হচ্ছে। এ সময় তিনি মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন।

অবসরকালীন সুবিধার অর্থ পেতে শিক্ষকদের ভোগান্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চাকরি শেষে অবসরে যাওয়ার পর নিজেদের প্রাপ্য অর্থ তুলতে শিক্ষক-শিক্ষিকাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। এমনকি টাকা তুলতে ঘুষ দেওয়ার একটি অলিখিত নিয়মও চালু হয়ে গিয়েছিল বলে মনে হয়েছে।

তিনি বলেন, এখন শিক্ষক-শিক্ষিকাদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য অর্থ নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তারেক রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি সহজ মনে হলেও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা মোটেও সহজ ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App