×

আন্তর্জাতিক

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

ছবি : সংগৃহীত

পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সৌদি আরবের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠী ড্রোনটি মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, পবিত্র মক্কা শরিফে ‘কাপুরুষোচিত ও জঘন্য’ ড্রোন হামলার চেষ্টায় পাকিস্তান গভীরভাবে মর্মাহত ও বিচলিত।

সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশটির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে বলেও জানান তিনি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মক্কা লক্ষ্য করে ড্রোনটি নিক্ষেপ করা হয়। তবে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ভূপাতিত করা হয়েছে।

তবে মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের এই অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, এর আগেও মক্কায় হামলার একই ধরনের অভিযোগ তোলা হয়েছিল, তবে এখন এ ধরনের দাবি দিয়ে কাউকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মক্কায় হামলার এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই হুথিরা পবিত্র নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করেছিল বলে দাবি করে জোটটি।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংঘাতের শুরু ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর। এর পরের বছর, ২০১৫ সালে ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। তখন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। তাঁর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় হুথিরা। প্রায় চার বছর তুলনামূলক স্থিতিশীল থাকার পর গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে শুরু করে।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য

মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App