×

আন্তর্জাতিক

নারীর পেটে মিলল ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

নারীর পেটে মিলল ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। উদ্ধার করা এসব বস্তুর মধ্যে রয়েছে ১৪টি কলম, ৫টি কাঠের চামচ এবং ১টি মোমবাতি। এমনকি এর মধ্যে একটি কলমের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাজ্জব বনে গেছেন চিকিৎসকরাও।

গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালানাডু জেলার বাসিন্দা ওই নারীকে তীব্র বুকে ব্যথা ও অসুস্থতা নিয়ে নারসারাওপেটের ‘মাতাশ্রী প্রাইভেট হাসপাতালে’ ভর্তি করে তাঁর পরিবার। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তাঁর পাকস্থলীতে বেশ কিছু শক্ত ও অস্বাভাবিক বস্তুর উপস্থিতি দেখতে পান।

পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসক পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি সার্জন দল দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে প্রায় এক ঘণ্টার জটিল অস্ত্রোপচার শেষে তাঁর পেট থেকে একে একে সবগুলো বস্তু বের করে আনা হয়।

আরও পড়ুন: যেভাবে প্রথম দেখাতেই সোনিয়ার প্রেমে পড়েন রাজীব গান্ধী

রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে অস্ত্রোপচার শেষে বের করে আনা কলম ও চামচগুলো প্রদর্শন করতে দেখা যায়। চিকিৎসকেরা জানান, উদ্ধার হওয়া কলমগুলোর একটিতেও ঢাকনা ছিল না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে তাঁর শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক আঘাত বা রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হয়েছিল। তবে ঠিক কীভাবে ওই নারী এতগুলো বস্তু গিলে ফেললেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।

ঘটনার নেপথ্য কারণ জানাতে গিয়ে ওই নারীর বাবা জানান, তাঁর মেয়ে গত ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। তদুপরি, গত দুই মাস আগে তাঁর স্বামী তাঁকে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে তিনি আরও বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

চিকিৎসকেরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর বর্তমানে ওই নারী বিপদমুক্ত ও স্থিতিশীল রয়েছেন। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন।

সূত্র: জিও নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App