×

আন্তর্জাতিক

হরমুজ খুলে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, জবাবে যা বলছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

হরমুজ খুলে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, জবাবে যা বলছে ইরান

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের একমাত্র সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

এর আগে নিউইয়র্কে সাংবাদিকদের আরাঘচি জানান, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। আর এই শর্তগুলো গত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।  তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তেহরান খুব বাজেভাবে হেরে যাওয়ার কারণে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে।

আরও পড়ুন: লেবাননে ভয়াবহ ফসফরাস হামলা ইসরায়েলের

পরবর্তীতে সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান সেটির জবাব দেবে।  উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এই জলপথটি কার্যত বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে সার বিতরণ করল ছাত্রলীগ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে সার বিতরণ করল ছাত্রলীগ

স্বামীকে বাঁচাতে গিয়ে লাথির শিকার অন্তঃসত্ত্বা নারী, মারা গেল নবজাতক

স্বামীকে বাঁচাতে গিয়ে লাথির শিকার অন্তঃসত্ত্বা নারী, মারা গেল নবজাতক

মহানন্দা নদীতে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দা নদীতে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’ রাশেদের বক্তব্যে প্রশ্ন ইসরাফিলের

‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’ রাশেদের বক্তব্যে প্রশ্ন ইসরাফিলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App