×

আন্তর্জাতিক

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

ছবি : সংগৃহীত

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। তবে বিমানটিতে থাকা রোগী, তার স্বজন ও চার ক্রুসহ ছয় আরোহীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার ভোরে ম্যাসাচুসেটসের নানটকেট দ্বীপের কাছে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি একটি মেডিকেল ফ্লাইট হিসেবে পরিচালিত হচ্ছিল। এতে বারমুডার একজন রোগী ও তার স্বজন ছিলেন। চার সদস্যের ক্রু ছিলেন কানাডার নাগরিক।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে বিমানটির পক্ষ থেকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানানো হয়। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটি দ্রুত কয়েক হাজার ফুট নিচে নেমে যায় এবং একপর্যায়ে রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়।

বিমানটি নিখোঁজ হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বিমানটিতে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা জানতে চাওয়া হলেও পাইলটের কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার পর প্রায় ২৭ ঘণ্টায় প্রায় ১ হাজার ৬৪৪ বর্গমাইল এলাকায় তল্লাশি চালানো হয়েছে। ধ্বংসাবশেষ উদ্ধারের পরও ছয় আরোহীর সন্ধানে সমুদ্র ও আকাশপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট। তিনি নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছয় আরোহীকে নিরাপদে উদ্ধারের আশা প্রকাশ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App