×

আন্তর্জাতিক

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩১

ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিস্ফোরিত হয়েছে। এতে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। নিহতের সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেও দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।

এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিস্ফোরিত হয়। এরপরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্সকর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে থাকা যানবাহনগুলো দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে যাচ্ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা প্রাথমিক। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন, গার্ডিয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আজ জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩১

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App