×

আবহাওয়া

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

ফাইল ছবি

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের ঢাকা। অন্যদিকে তৃতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৯। বাতাসের এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৬২। এ ছাড়া ২৩৯ স্কোর নিয়ে বাংলাদেশের ঢাকা দ্বিতীয় এবং ২২৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তৃতীয় নম্বরে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আজ জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩১

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App