×

আন্তর্জাতিক

পায়ের গোড়ালিতে চিড়, হাসপাতালে মমতা ব্যানার্জি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১১:২৯ এএম

পায়ের গোড়ালিতে চিড়, হাসপাতালে মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবেঙ্গে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছে না। নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর বুধবার (১০ মার্চ) রাতে এসএসকেএমের উডবার্ন বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতার বাঁ-পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরে বাঁ পা ফুলে গেছে। বুধবার রাতে এমআরআইয়ের পর পায়ে ‘টেম্পোরারি প্লাস্টার’ করা হয়েছে এবং দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। খবর সংবাদ প্রতিদিনের।

গতকাল রাতে এসএসকেএমে আনার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মমতাকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। এমআরআইয়ের জন্য রাতেই অ্যাম্বুল্যান্সে করে বাঙ্গুর নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে আবার এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। হাসপাতাল বলছে, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা চিকিৎসকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুকে ব্যথা আঘাতজনিত নাকি অন্য কারণে জানতে সিটি স্ক্যান করা হবে । এছাড়া, আজ আবার করা হবে ইসিজি। করা হতে পারে ইকোকার্ডিওগ্রাম।

হাসপাতাল বলছে, মমতার রক্তের একাধিক রুটিন পরীক্ষা করা হবে। তাঁকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। আজ আবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাকে পরীক্ষা করাবেন। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের। আজ দিনভর তার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চিকিৎসকরা। করা হবে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস ভাড়া বাড়ানো নিয়ে বিআরটিএতে বৈঠক

বাস ভাড়া বাড়ানো নিয়ে বিআরটিএতে বৈঠক

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App