×

আন্তর্জাতিক

ব্রিটিশ ভোগের প্রচ্ছদে মালালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:৫১ এএম

ব্রিটিশ ভোগের প্রচ্ছদে মালালা

মালালা ইউসুফজাই। ভোগের প্রচ্ছদ

নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের জুলাই সংখ্যার প্রচ্ছদ হয়েছেন। তার একটি সাক্ষাৎকারও এতে প্রকাশিত হয়েছে। এ সংখ্যায় মালালার পরিচয়ে লেখা হয়েছে, তিনি একজন অধিকারকর্মী, লেখক, নারী শিক্ষার পক্ষে ক্লান্তিহীন প্রচারক, শিক্ষার্থী এবং হামলা থেকে বেঁচে ফেরা তরুণী।

বুধবার (২ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, টু্ইটার বার্তায় মালালা নিজেই ভোগের প্রচ্ছদটি শেয়ার করেছেন। ক্যাপশনে মালালা লিখেছেন, ‘যখন সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে, তখন একজন তরুণীর হৃদয়ের শক্তি আমি উপলব্ধি করতে পারি। আমি আশা করব, প্রচ্ছদটি দেখে প্রতিটি তরুণী নিজের মধ্যে উপলব্ধি করবেন তাঁদের মধ্যে বিশ্বকে পাল্টে দেওয়ার শক্তি আছে।’

আলোকচিত্রী নিক নাইতের তোলা মালালার লাল রঙের পোশাকে তোলা একটি ছবি ভোগের প্রচ্ছদে ব্যবহার হয়েছে। ২৩ বছর বয়সী মালালাকে নিয়ে লিখেছেন সাংবাদিক শিরিন ক্যালে। ভোগের অনলাইন সংস্করণে বৃহস্পতিবার থেকে মালালার সাক্ষাৎকারের ভিডিও পাওয়া যাবে।

পাকিস্তানের প্রত্যন্ত এলাকা সোয়াত উপত্যকা। সেখানেই জন্ম মালালার। ওই এলাকায় তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। এ সময় চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন।

২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। ২০১৭ সালে জাতিসংঘ তাঁকে শান্তির দূত হিসেবে নিয়োগ করেছে। গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে তিনি নারী ও শিশুদের জন্য নাটক ও তথ্যচিত্র নির্মাণে অ্যাপল টিভি প্লাসের সঙ্গে চুক্তি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App