×

আন্তর্জাতিক

কুয়েতে এসি বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ১০:৫১ এএম

কুয়েতে একটি আবাসিক ভবনে এসির কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় মা ও চার সন্তানসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় কুয়েত শহরের সালমিয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোকেয়া বেগম, তার দুই ছেলে ফাহাদ ও ইমাদ এবং দুই মেয়ে জামিলা ও নামিলা। নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে। ঘটনার সময় রোকেয়া বেগমের স্বামী জুনেদ মিয়া বাসার বাইরে ছিলেন। কমলগঞ্জের বেশ কয়েকজন স্থানীয় জানান, জুনেদ মিয়া স্ত্রী ও চার সন্তান নিয়ে ১৫ বছর ধরে কুয়েতে আছেন। সোমবার বিকেলে আকস্মিকভাবে বাসার এসির কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জুনেদ মিয়ার স্ত্রী ও চার সন্তান মারা যায়। খবর পেয়ে জুনেদ বাসায় ফিরে স্বজনদের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতদের লাশ কুয়েতের মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়লো সোনার দাম

ফের বাড়লো সোনার দাম

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা

টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App