×

জাতীয়

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ফাইল ছবি

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজধানীতে যানবাহন কম চলছে। বেশির ভাগ অফিস-কারখানাও বন্ধ। তারপরও আজ ঢাকার বায়ুদূষণ অনেক বেশি। আজ সকাল ৯টার পর বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। বায়ুর মান ছিল ১৮৯।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, দ্বিতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি তৃতীয় নম্বরে রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৯। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল আফগানিস্তানের কাবুল, যার স্কোর ২৯৭। এ ছাড়া ২৯৩ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় এবং ২৬৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে তৃতীয় নম্বরে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ ও কাল দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ও কাল দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

স্বর্ণের দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে যত টাকায়

স্বর্ণের দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে যত টাকায়

‎রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

‎রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App