×

ঢাকা

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি।

ওসি জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জেল পলাতক জালাল এলাকা ছাড়া ছিল। তার বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতো।

বৃহস্পতিবার রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলা বাগানে দেখতে পেলে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‎রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

‎রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিদ্যুৎহীন ৯ লক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিদ্যুৎহীন ৯ লক্ষাধিক মানুষ

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App