×

জামায়াত

দেশব্যাপী জামায়াত জোটের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

দেশব্যাপী জামায়াত জোটের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় একটি জোট। ঘোষিত কর্মসূচি আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে এক সপ্তাহব্যাপী চলবে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন হামিদুর রহমান আযাদ।

কর্মসূচি অনুযায়ী, ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১২ এপ্রিল সব জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হবে।

১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি গড়িমসি করছে। তিনি দাবি করেন, জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে যেতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সারজিস আলম, আরিফুল ইসলাম আদীব, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাশেদ প্রধান এবং মোস্তাফিজুর রহমান ইরান। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানিসংকট নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App