×

জামায়াত

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওর রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে ভাইরাল হয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্য। সেখানে তিনি দাবি করেছিলেন, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া শুরু করেন, তবে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবেন।’ পুরনো সেই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ওই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘গরিব মানুষকে আল্লাহ ও তার রাসূল (সা.) বেশি ভালোবাসতেন। বাংলাদেশের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ও ধারণা, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। এরপরে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী। আর আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নাম্বারে কারণ সব গাজার (মাদক) আড্ডা।’

আরও পড়ুন: জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ থেকে ছড়ানো আমির হামজার এই ভাইরাল ভিডিও নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। ভিডিওটি শেয়ার দিয়ে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে উদ্দেশ্যে করে দলটির বিরোধী রাজনৈতিক দলের নেতকর্মীরা ট্রল করছেন। তাদের ভাষ্য, জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রদর্শিত এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঘটনাটি বিকৃতভাবে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার দাবি, ‘ভিডিওর ওই নারী তার নিজের দ্বিতীয় স্ত্রী।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App