×

জামায়াত

গোলাম পরওয়ার

ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপির চক্রান্ত নস্যাৎ করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপির চক্রান্ত নস্যাৎ করা হবে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী গণভোটে দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিলেও বিএনপি তা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে কেউ যদি ফ্যাসিবাদী পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের কয়েক মাস পার হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব না দিয়ে দলীয় ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেবল সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তন সম্ভব নয়; এ জন্য প্রয়োজন কার্যকর সংস্কার।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে মিয়া গোলাম পরওয়ার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App