×

সরকারি চাকরি

কনস্টেবল পদে আবেদন শুরু

ছয় ধাপে সম্পন্ন হবে বাছাইপ্রক্রিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

ছয় ধাপে সম্পন্ন হবে বাছাইপ্রক্রিয়া

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩১ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গেলো ২৮ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা:

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি: চোখের দৃষ্টি ৬/৬ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে যথাযথ নিয়ম মেনে  আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের পর প্রার্থী একটি User ID পাবেন। প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২ টি এসএসএস প্রেরণ করতে হবে-

প্রথম এসএমএস: TRC User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

দ্বিতীয় এসএমএস: SMS TRC Yes-PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

বাছাইপ্রক্রিয়ার ধাপসমূহ:

প্রথম ধাপ: প্রিলিমিনারি স্ক্রিনিং- অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test - PET)–এর জন্য ডাকা হবে।

দ্বিতীয় ধাপ: শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও PET- প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে শারীরিক মাপ প্রদান, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করতে হবে। PET পরীক্ষার অন্তর্ভুক্ত থাকবে: দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং।

তৃতীয় ধাপ: লিখিত পরীক্ষা- শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও PET-এ উত্তীর্ণ প্রার্থীদের ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফি ৫৬ টাকা।

চতুর্থ ধাপ: মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পঞ্চম ধাপ: স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং তাদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

ষষ্ঠ বা শেষ ধাপ: চূড়ান্ত নির্বাচন ও প্রশিক্ষণ- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করার পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি তাদের শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্য যাচাই করবে। যাচাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

আরো পড়ুন: জরুরি ভিত্তিতে পুলিশে কনস্টেবল নিয়োগ- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App