×

খুলনা

যশোরে মুসলিম পরিচয়ে বিয়ে: ধর্ষণ ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

যশোরে মুসলিম পরিচয়ে বিয়ে: ধর্ষণ ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার

ছবি : ভোরের কাগজ

যশোরে হিন্দু থেকে মুসলিম ধর্মান্তরিত হয়ে জোসনা খাতুন নামে এক মহিলাকে বিয়ের পর প্রতারণা, ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে উজ্জ্বল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত উজ্জল কুমার বিশ্বাস মেডিল্যাব নামক একটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক। গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। 

জানা যায়, যশোর শহরের পুরাতন কসবা কাজী পাড়া এলাকার আজিজ সিটি সংলগ্ন শওকত ওসমানের বাসায় ভাড়া থাকেন সদর উপজেলা ফরিদপুর গ্রামের মো. নুর আলীর কন্যা জোসনা খাতুন (৩৪)। তিনি শহরে মেডিল্যাব নামে একটি প্রাইভেট ক্লিনিকে প্রশাসনিক বিভাগে চাকুরি করেন। ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বেজপাড়ার উজ্জ্বল কুমার বিশ্বাস (৪৭) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে ২০২১ সালের ২০ জুন এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হিসেবে ধর্মান্তির হন উজ্জ্বল।

এরপর দেড় লাখ টাকা দেনমোহরে উজ্জ্বল ও জোসনার ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা রুহি খাতুনের বর্তমান বয়স ৮ মাস। বিয়ের সময় উজ্জ্বল তার পূর্বের স্ত্রী এবং দুটি পুত্র সন্তান আছে সে তথ্য সম্পূর্ণ গোপন করেছিল। এরই মধ্যে ব্যবসার কথা বলে জোসনার কাছ থেকে নানা ছলে কৌশলে ১১ লাখ টাকা নেন উজ্জ্বল। 

আরো পড়ুন : হোটেল জাবিরে অগ্নিসংযোগে ২৪ জনকে হত্যার ঘটনায় মামলা

গত ৫ ফেব্রুয়ারি থেকে উজ্জ্বল কুমার বিশ্বাস জোসনার সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। কিছুদিন পর জোসনার ঠিকানায় ডাকযোগে তালাকনামা পাঠায়। এ ঘটনার পর জোসনা খোঁজখবর নিয়ে জানতে পারেন যে, উজ্জ্বল কুমার বিবাহিত এবং তার পূর্বের স্ত্রী এবং দু’টি সন্তান নিয়ে বেজপাড়ায় সংসার করছে। একপর্যায়ে জোসনা বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করলে এবং আদালতে মামলা করার হুমকি দিলে উজ্জ্বল কুমার জোসনার কাছে ফিরে আসে এবং তার সঙ্গে স্বামী-স্ত্রী রূপে সংসার করতে থাকে। 

কিন্তু মাঝে মধ্যে উজ্জ্বল ৪-৫ দিনের জন্য হাওয়া হয়ে যেতেন। বিষয়টি বুঝতে পেরে জোসনা নিয়মিত সংসার করার দাবি করলে উজ্জ্বল অস্বীকৃতি জানায় এবং তাকে ও তার সন্তানের ভোরণপোষণ দিতে অস্বীকৃতি জানায়। উজ্জ্বল জোসনাকে জানায় সে একজন হিন্দু ধর্মের লোক। তার পক্ষে একজন মুসলিম নারীর সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। সে হিন্দু হয়ে পূর্বের স্ত্রী-সন্তানদের সঙ্গেই সংসার করছে বলে পরিষ্কার ভাষায় জোসনাকে জানিয়ে দেয়। 

এ ঘটনায় জোসনা গত সপ্তাহে বাদী হয়ে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক যশোর কোতোয়ালি থানা পুলিশ জোসনার আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে এবং কোতোয়ালি পুলিশ উজ্জ্বল কুমারকে রবিবার রাতে গ্রেপ্তার করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App