×

খুলনা

সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

ছবি: কাগজ প্রতিবেদক

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টায় শহরের সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আফরোজা আখতার।  এ সময় জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক—শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাপতিত্বে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিতভাবে গণহত্যা চালায়। সেদিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়।

তারা বলেন, ওই সময় দেশীয় দোসরদের সহযোগিতায় পাকবাহিনী গ্রাম—শহরে তাণ্ডব চালায়। সাতক্ষীরাতেও এর নির্মম চিত্র দেখা যায়। প্রাণভয়ে সীমান্তমুখী সাধারণ মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিলে সেখানে ছয় শতাধিক নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতির এই বেদনাবিধুর অধ্যায় স্মরণ করতেই প্রতি বছর ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App