×

খুলনা

ট্রাকভর্তি জ্বালানি তেলসহ আটক ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

ট্রাকভর্তি জ্বালানি তেলসহ আটক ৫

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলার গাভা এলাকায় অবৈধভাবে পরিবহনের সময় জ্বালানি তেলসহ যমুনা পেট্রোলিয়ামের একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ করার পাশাপাশি ৫ জনকে আটক করা হয়।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ট্রাকটি জব্দ ক‌রে পু‌লিশ।

আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সদর থানার গাভা এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা '৯৯৯' নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির বৈধ কাগজপত্র যাচাই করতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে প্রায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সোমবার বিকেলে জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন মেসার্স ভাই ভাই স্টোরের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, ‘যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণভোটের বিরোধিতা মানে গুম-খুন-আয়নাঘর সমর্থন’

‘গণভোটের বিরোধিতা মানে গুম-খুন-আয়নাঘর সমর্থন’

ক্রমশ একঘরে হচ্ছে ইসরায়েল, তবু নরম হচ্ছে না অবস্থান

ক্রমশ একঘরে হচ্ছে ইসরায়েল, তবু নরম হচ্ছে না অবস্থান

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

ইরাকের একাধিক সেনা ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের একাধিক সেনা ঘাঁটিতে ড্রোন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App