×

খুলনা

সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদক, সিরাপসহ কালাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শার্শা উপজেলার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত কালাম হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা মৃত বাবু সরকারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ফেন্সিডিলের বিকল্প মাদক সিরাপ ১০ বোতল উইনসিরক্স, ১১ বোতল, এসকাফ এবং একটি ইজিবাইক সহ তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার

‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না’

স্বাস্থ্যমন্ত্রী ‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না’

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কতটুকু

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কতটুকু

জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App