×

খুলনা

ঝালকাঠিতে গাঁজাসহ আর্জেন্টিনা সমর্থক দুই যুবক আটক

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

ঝালকাঠিতে গাঁজাসহ আর্জেন্টিনা সমর্থক দুই যুবক আটক

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার কালিজিরা ব্রিজ সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প-২ এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার (৫৩) ও মো. আরিফ সিকদার (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলছিটি উপজেলার কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার গ্রাম (১ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App