×

খুলনা

পরিবারের সবাইকে অজ্ঞান করে মালামাল লুটের অভিযোগ

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

পরিবারের সবাইকে অজ্ঞান করে মালামাল লুটের অভিযোগ

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘরে ঢুকে চেতনানাশক ব্যবহার করে একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটের অভিযোগ ওঠেছে। 

বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার পানিসারা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেতনানাশক প্রয়োগের শিকার ব্যক্তিরা হলেন— ওই গ্রামের শাহানুর রহমান (৫০), তার স্ত্রী জেসমিন খাতুন (৪০) এবং ছেলে সামী (১৪)।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, বুধবার রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা কৌশলে চেতনানাশক ছিটিয়ে বা খাইয়ে তাঁদের অজ্ঞান করে ফেলে। পরে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান অলঙ্কারসহ আনুমানিক কয়েক লাখ টাকার মালামাল লুট করে সটকে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাঁদের উদ্ধার করেন এবং সকাল ১০টার দিকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App