×

খুলনা

বেপরোয়া ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম

বেপরোয়া ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় বেপরোয়া ট্রাকচাপায় মোটরসাইকেল থাকা নারী-শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টায় উপজেলার আমবাড়ীয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-  নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।

আরো পড়ুন: দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে পরিবার নিয়ে মোটরসাইকেলে করে কালিয়ার দিকে যাচ্ছিলেন শেখ শিহাব। পথিমধ্যে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস গণমাধ্যমকে বলেন, ‘মোটরসাইকেলে চালক ছাড়াও দুই নারী ও এক শিশু ছিল। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী?

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী? ভুল করলেন কর্মকর্তা, বিল পেলেন নাগরিক—এ কেমন প্রশাসনিক ন্যায়বিচার?

বাতিল হচ্ছে পে-স্কেলের যেসব প্রণোদনা

বাতিল হচ্ছে পে-স্কেলের যেসব প্রণোদনা

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App