×

খুলনা

সাতক্ষীরায় নারীর ঘরে জামায়াত কর্মী! দরজা ভেঙে ঢুকে যা দেখলেন স্থানীয়রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

সাতক্ষীরায় নারীর ঘরে জামায়াত কর্মী! দরজা ভেঙে ঢুকে যা দেখলেন স্থানীয়রা

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘর থেকে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, ওই নারীর সঙ্গে শরিফুল ইসলামের ব্যক্তিগত সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে তারা ঘরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এরপর শরিফুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পর্যন্ত এলাকাবাসী দুজনকে আটকে রেখেছিল। তার ভাষ্য, শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম দলের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে অবগত ছিলেন না। পরে লোকমুখে বিষয়টি জানতে পেরেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App