×

খুলনা

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযোগকারী তিন শিক্ষার্থী ওই মাদরাসার আবাসিক ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে মাদরাসার তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থী তার দাদার কাছে বিষয়টি জানালে তিনি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করে। পরে রাতে এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবুল বাশারকে আটক করা হয়েছে। এক শিক্ষার্থী তার দাদার কাছে বিষয়টি জানানোর পর পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। পরে পুলিশ তাকে আটক করে।

ওসি আরও জানান, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ (বলাৎকার) মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা কোনো অভিভাবকের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App