খুলনা ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা ক্রিসেন্ট জুট মিল লীজ নেয়া মাহাবুব এন্ড কোং পাট কল চালু না করে, ফিড কারখানা চালু করার প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রাবিবার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্দোগে বন্ধকৃত জুট মিল শ্রমিকরা এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তারা অনতি মুরগীর ফিড কারখানা চালু বন্ধ করে ক্রিসেনট জুট মিল পাট কল হিসাবে চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এদিন সকাল পৌনে ১০টায় বন্ধৃকত প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট গেটে সমবেত হয়। মিল চালুর দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শুরু করে। পরে সকাল ১০টায় বিকাল অবস্থান কর্মসূচীতে অংশ নেয় শ্রমিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রকিমদলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা। অবস্থান কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লায়ীজ ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল, সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, খালিশপুর শ্রমিক- কর্মচারী ইফনিয়রর সহ- সম্পাদক মোঃ মনির হোসেন, শ্রমিক নেতা মোশারফ হোসেন, মোঃ মঈন উদ্দীন, মোঃ সেলিম, মোঃ আঃ রাজ্জাক তালুকদার, মোঃ সাইদুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন।
