×

খুলনা

আবাসিক হোটেলে যুবকের মরদেহ, কথিত স্ত্রী আটক

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

আবাসিক হোটেলে যুবকের মরদেহ, কথিত স্ত্রী আটক

প্রতীকী ছবি

খুলনায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের ‘কপোতাক্ষ আবাসিক হোটেলটের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কপোতাক্ষ আবাসিক হোটেলের ওই কক্ষে ওঠেন। সেখানে বিয়ের দাবি ও নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানায়, নিহত সোহেল রানার আগের এক স্ত্রী রয়েছে। তিনি ঢাকায় থাকেন, তবে আগের স্ত্রীর সাথে তার কোন যোগাযোগ নেই। আটককৃত ফাতেমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সোহেলকে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা স্বীকার করেছেন বলেও জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

মধুমতির তীররক্ষা বাঁধ নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

মধুমতির তীররক্ষা বাঁধ নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন

এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

সিকৃবি এবার ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

‘সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’

‘সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App