×

খুলনা

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

ছবি : ভোরের কাগজ

খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর ডা. মাহফুজা খাতুন জ্বরে আক্রান্ত হন। পরদিন ২৯ সেপ্টেম্বর খুলনায় ফিরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসা নিচ্ছেন।

ডা. মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, খুলনা বিভাগে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেও বিভাগে একদিনে কয়েক শত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App