×

খুলনা

স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ফাইল ছবি

যৌতুকের দাবি ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি শেখ আলমগীর আশরাফ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ সরদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। মামলার নথি অনুযায়ী, জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহারের বরাতে সরকারি কৌঁসুলি শেখ আলমগীর আশরাফ জানান, কালিগঞ্জ উপজেলার তারালি সরদার পাড়ার বাসিন্দা জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলাম (২৬) ঘটনার সাড়ে তিন বছর আগে ঘোনা গ্রামের আব্দুর রউফ সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

আরও পড়ুন: ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ’

এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর যৌতুকের দাবি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। আসামির মায়ের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সাবিনা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাইকেলের শব্দ শুনে জেগে ওঠেন জাহানারা খাতুন। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মেয়ে সাবিনা ইসলাম ও নাতনি আয়েশা সিদ্দিকাকে খাটের ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মা ও মেয়েকে রক্ষা করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেছে ৩২ জনের

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেছে ৩২ জনের

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App