×

আইন-বিচার

আওয়ামী লীগ নিষিদ্ধে রিটের শুনানির তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধে রিটের শুনানির তারিখ নির্ধারণ

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলের নিবন্ধন বাতিলের রিটের শুনানি আগামী মঙ্গলবার ধার্য করেছে হাইকোর্ট। রবিবার (২৪ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

গত সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষ থেকে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে রিটটি দায়ের করেন। এই রিটে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল করার আবেদন করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন করতে হবে। এছাড়া, দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে।

আরো পড়ুন: প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

এছাড়া, রিটে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনার দাবি এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি করারও আবেদন করা হয়েছে। এবার সকলের নজর মঙ্গলবারের শুনানির দিকে থাকবে বলে ধারনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App