×

আইন-বিচার

শেখ হাসিনার ট্রেনবহরে হামলায় মামলা, ১৮ আসামির মুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

শেখ হাসিনার ট্রেনবহরে হামলায় মামলা, ১৮ আসামির মুক্তি

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

মুক্তিপ্রাপ্তরা হলেন- তুহিন বিন সিদ্দিক, আব্দুর জাব্বার, আক্কেল আলী, কল্লোল আলী, মো. সেলিম, ফজলুর রহমান, এনামুল কবির, আমিনুল ইসলাম, মো. জামিরুল, নেফাউর রহমান, মো. আজমল, আনিসুর রহমান, রবি, মো. পলাশ, মো. তুহিন, মো. আলমগীর, মো. ফিরোজুল ও চাঁদ আলী।

আরো পড়ুন: সাবেক জনপ্রশাসনমন্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী কারাগার সূত্রে জানা গেছে, পাবনার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ এলে তাদের মুক্তি দেয়া হয়। তবে এ বিষয়ে জানতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

মুক্তি পাওয়া আসামিদের জেলগেটে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা। প্রসঙ্গত, ১৯৯৪ সালে ট্রেনবহরে এ হামলার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App