×

আইন-বিচার

যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ

রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।

ওসি রাসেল সরোয়ার বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। 

বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা আরো একজনকে আটক করা হয়। তবে শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২ জন প্রেসিডিয়াম সদস্য, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন সম্পাদক, ১ জন উপ-সম্পাদক, ১ জন সহ-সম্পাদক ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সাইফুল আল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।

আরো পড়ুন: সাবেক এমপি শম্ভু গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App