×

আইন-বিচার

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

এর আগে ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এ ছাড়া একই বছরের ১৩ আগস্ট আরো ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।

এরপর ২০২৪ সালের ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App