×

আইন-বিচার

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ পিএম

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষার রিটসংক্রান্ত ফাইল হাইকোর্টে না পাঠানোর ঘটনায় অফিস সহায়ককে পুলিশের হাতে তুলে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়ক মো. ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে ওই অফিস সহায়কের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগসংক্রান্ত রিটের ফাইল আদালতে না পাঠানোর কারণে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) আদালতে বক্তব্য উপস্থাপন করতে পারেননি। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করে লিখিতভাবে অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ দেন বলে উল্লেখ করা হয়।

মামলার নথিতে আরও বলা হয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট হওয়ায় অ্যাটর্নি জেনারেল প্রাথমিক তদন্তের নির্দেশ দেন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগটি সত্য বলে প্রতীয়মান হয়।

এতে দাবি করা হয়, অভিযুক্ত অফিস সহায়ক ইমরান হোসেন উদ্দেশ্যমূলকভাবে ফাইল আদালতে না পাঠিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন এবং এ ক্ষেত্রে কোনো প্রলোভন বা অন্য উদ্দেশ্য থাকতে পারে।

মামলায় আরও বলা হয়, তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন এবং তার এ কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী গুরুতর অসদাচরণ।

এছাড়া বিষয়টির পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্তের অনুরোধও মামলায় উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App