×

আইন-বিচার

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২৮ পিএম

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহীত

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির এবং রিয়াজুল তালুকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার(১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে দীপু মনির আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয়। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি  নিশ্চিত করেন।

মনির হত্যা মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অন্য মামলার অভিযোগ অনুযায়ী, ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App