×

আইন-বিচার

অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকি’, শোকজ পেলেন ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকি’, শোকজ পেলেন ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

রোববার (৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ নোটিশ জারি করেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন-মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশে বলা হয়, রোববার দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী, কার্যালয়ে কর্মরত অন্যান্য আইন কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। এ সময় তারা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন।

পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে।

নোটিশে এসব কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল উল্লেখ করে, কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App