×

আইন-বিচার

হাইকোর্টের রায়

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

ছবি : সংগৃহীত

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজনের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাইকোর্ট।

ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন রিট মামলার বাদীপক্ষ। পাশাপাশি জামায়াতে ইসলামী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন এ মামলায় পক্ষভুক্ত হয়ে আলাদাভাবে আপিল করেন। গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়। ৩ দিনের শুনানিতে পক্ষগুলো তাদের মতামত তুলে ধরে।

আপিলে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানালেও শুনানিতে সে অবস্থান থেকে কিছুটা সরে আসেন রিটকারীপক্ষের আইনজীবী শরীফ ভূইয়া। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এবং সংবিধানের ১০২ অনুচ্ছেদের সংশোধনীকে আইনি সুরক্ষায় রেখে সংশোধনীর বাকি অংশ অসাংবিধানিক ঘোষণার আর্জি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App