×

আইন-বিচার

ডিপজলের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

ডিপজলের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর বক্তব্য শুনে আদালত অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়িক সুনাম ও পরিচিতিকে কেন্দ্র করে ঈর্ষান্বিত হয়ে ডিপজল দীর্ঘদিন ধরে বাদীর বিরুদ্ধে মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে অভিযোগ করা হয়, আজিজুর রহমান টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন। পাশাপাশি তারা ওই সম্পত্তির মালিকানা দাবি করে পরবর্তী মাস থেকে ভাড়া দাবি করেন।

তবে মামলায় উল্লেখ করা হয়েছে, জিডির তদন্ত শেষে পুলিশ আজিজুর রহমান টাইগারের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি।

আরও পড়ুন : সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট প্রকাশ করেন, যার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া ওই পোস্টের বিষয়বস্তু টেলিভিশন, সংবাদপত্র এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হওয়ায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন আজিজুর রহমান। এতে তিনি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও মামলায় দাবি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণহত্যা চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা

ইউনিলিভারের ৮ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

ইউনিলিভারের ৮ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

অতিরিক্ত টোল আদায়, প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌধর্মঘট

অতিরিক্ত টোল আদায়, প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌধর্মঘট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App