×

আইন-বিচার

যৌতুক মামলার পর আত্মহত্যা চেষ্টা মামলায়ও গ্রেপ্তার প্রিন্স মামুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

যৌতুক মামলার পর আত্মহত্যা চেষ্টা মামলায়ও গ্রেপ্তার প্রিন্স মামুন

ছবি: সংগৃহীত

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কন্টেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুনকে (প্রিন্স মামুন নামে পরিচিত) এবার আত্মহত্যার চেষ্টা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আরো পড়ুন: সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে মামলা করেন। এর আগে যৌতুকের জন্য কোটি টাকা দাবি ও মারধরের অভিযোগে করা আরেক মামলায় ২৪ জুলাই তার জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠায়।

পরদিন আত্মহত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আরো পড়ুন: টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাই কোর্টের নির্দেশ

শুনানির দিন প্রিন্স মামুনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে মোহনা বলেন, ২৩ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে প্রিন্স মামুন ফেসবুক লাইভে এসে জানান যে, তিনি সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করবেন এবং এর জন্য বাদী ও তার পরিবারকে দায়ী করেন। বিষয়টি দেখে তিনি বাবা-মাকে সাথে নিয়ে দ্রুত বাসায় গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পুলিশি সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

টানা ৫ দিন বৃষ্টিপাতের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

টানা ৫ দিন বৃষ্টিপাতের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App