×

আইন-বিচার

শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়ে যা জানালেন আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়ে যা জানালেন আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আইন অনুযায়ী আত্মসমর্পণের অধিকার সবারই রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি যেভাবেই দেশে আসুন না কেন, বাংলাদেশের আইনগত এখতিয়ারে প্রবেশ করলেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে।

মো. আসাদুজ্জামান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে দেশে কীভাবে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। সরকারের দায়িত্ব হলো দেশের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

আরো পড়ুন : পুরুষ নির্যাতন দমন আইন, আদেশের দিন ধার্য

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, সংসদের পরবর্তী অধিবেশনও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন দেখছে না সরকার। তবে প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর হাতে ধ্বংস

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর হাতে ধ্বংস

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

খুলনায় আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১১ খাতে এনবিআরের আদেশ জারি

১১ খাতে এনবিআরের আদেশ জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App